সোনালী ব্যাংক স্টুডেন্ট সেভিংস একাউন্ট — সম্পূর্ণ গাইড

এখন স্টুডেন্টরা চাইলেই মাত্র ১০ টাকায় একাউন্ট করতে পারবে সোনালী ব্যাংকে, কোনো মাসিক চার্জ নেই — শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের সেরা ব্যাংকিং সুবিধা।

সোনালী ব্যাংক বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য দুটি বিশেষ হিসাব চালু করেছে — স্কুল ব্যাংকিং (প্রিমিয়াম) একাউন্ট ১৮ বছরের কম বয়সীদের জন্য, এবং স্টুডেন্ট সেভিংস একাউন্ট ১৮–২৩ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের জন্য। দুটি হিসাবেই কোনো মাসিক চার্জ নেই এবং নামমাত্র টাকায় খোলা যায়।

প্রথমেই জানুন — কেন এই একাউন্ট আলাদা?

বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সবচেয়ে বড় ব্যাংক হলো সোনালী ব্যাংক লিমিটেড। দেশের হাজার হাজার শাখায় এই ব্যাংকের উপস্থিতি রয়েছে। কিন্তু সাধারণ ব্যাংক একাউন্ট খুলতে গেলে যেসব ঝামেলা পোহাতে হয় — ন্যূনতম ব্যালেন্স রাখার বাধ্যবাধকতা, মাসিক মেইনটেইন্যান্স ফি, বিভিন্ন চার্জ — সেসব থেকে ছাত্র-ছাত্রীরা সাধারণত দূরেই থাকতেন।

এই সমস্যার সমাধান করতেই সোনালী ব্যাংক চালু করেছে বিশেষ শিক্ষার্থী হিসাব। একদিকে রয়েছে স্কুলপড়ুয়াদের জন্য সোনালী ব্যাংক প্রিমিয়াম একাউন্ট (School Banking), অন্যদিকে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট সেভিংস একাউন্ট। দুটোতেই খরচ প্রায় শূন্যের কোঠায়।

কারা এই একাউন্ট খুলতে পারবেন?

স্কুল ব্যাংকিং / প্রিমিয়াম একাউন্ট (১৮ বছরের নিচে): যেকোনো স্কুল বা মাদ্রাসায় পড়া শিক্ষার্থী, যার বয়স ১৮ বছরের কম। এটি শিক্ষার্থী ও অভিভাবকের যৌথ নামে খোলা হয়। ১৮ বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে একক নামে রূপান্তরিত হয়।

স্টুডেন্ট সেভিংস একাউন্ট (১৮–২৩ বছর): বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে এবং যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে (কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল, পলিটেকনিক ইত্যাদি) অধ্যয়নরত যেকোনো বাংলাদেশি শিক্ষার্থী।

জেনে রাখা ভালো: ২৩ বছরের বেশি বয়স হলে বা পড়াশোনা শেষ হলে এই একাউন্টটি সাধারণ সঞ্চয়ী হিসাবে রূপান্তরিত হতে পারে। তখন সাধারণ নিয়ম প্রযোজ্য হবে।

Sonali Bank Student Savings Account  special features
সোনালী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার বিশেষ সুবিধা সমূহ

সুদের হার বা Interest Rate

স্কুল ব্যাংকিং/প্রিমিয়াম একাউন্টে জমাকৃত অর্থের উপর বর্তমানে ৫% হারে ত্রৈমাসিক (quarterly) সুদ/মুনাফা প্রদান করা হয়। অর্থাৎ প্রতি ৩ মাসে একবার সুদ যোগ হবে। সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত এই একাউন্টে জমা রাখা যাবে

⚖️সাধারণ হিসাব বনাম শিক্ষার্থী হিসাব

নিচের তুলনায় পরিষ্কার হবে কেন শিক্ষার্থীদের জন্য সোনালী ব্যাংকের এই বিশেষ একাউন্ট অনেক বেশি সাশ্রয়ী:

একাউন্ট খোলার ন্যূনতম টাকা১,০০০ টাকা১০ টাকা
ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে১,০০০ টাকা২০০ টাকা
মাসিক/বাৎসরিক মেইনটেইন্যান্স ফিআছেনেই
টাকা না জমালে জরিমানাহতে পারেনেই
e-Wallet / Mobile Bankingপাওয়া যায়বিনামূল্যে
bKash লিংকসীমিতআছে
SMS ব্যাংকিং বার্ষিক ফিবেশিমাত্র ১১৬ টাকা

একাউন্ট খুলতে যা যা লাগবে

সঠিক কাগজপত্র না নিয়ে গেলে অনেক সময় বৃথা যায়। তাই আগে থেকেই গুছিয়ে নিন:

শিক্ষার্থীর কাগজপত্র

  • জন্মনিবন্ধন সনদের ফটোকপি
  • পাসপোর্ট সাইজের ছবি (২ কপি)
  • স্কুল/কলেজের পরিচয়পত্র অথবা ভর্তির রসিদ অথবা বেতনের রসিদ যেকোনো একটি

অভিভাবকের কাগজপত্র(১৮ বছরের নিচে)

  • জাতীয় পরিচয়পত্র (NID) এর ফটোকপি
  • পাসপোর্ট সাইজের ছবি (২ কপি)

নমিনীর কাগজপত্র(১৮ বছর পূর্ণে)

  • পাসপোর্ট সাইজের ছবি (১ কপি)
  • জাতীয় পরিচয়পত্র (NID) এর ফটোকপি

স্টুডেন্ট সেভিংস একাউন্টের জন্য (১৮–২৩ বছর) নিজের NID কার্ড, শিক্ষাপ্রতিষ্ঠানের সনদ বা ID কার্ড এবং ছবি নিয়ে যান। অভিভাবকের সাথে যাওয়ার দরকার নেই।

একাউন্ট খোলার ধাপে ধাপে প্রক্রিয়া

প্রথমবার ব্যাংকে গেলে একটু জটিল মনে হতে পারে। নিচের ধাপগুলো অনুসরণ করলে সহজে হয়ে যাবে:

১.কাছের সোনালী ব্যাংক শাখায় যান

বাংলাদেশের যেকোনো সোনালী ব্যাংক শাখায় এই একাউন্ট খোলা যাবে। আগে থেকে শাখার কার্যসময় জেনে নিন (সাধারণত রবি–বৃহস্পতি, সকাল ১০টা – বিকাল ৪টা)।

২.একাউন্ট খোলার ফরম সংগ্রহ করুন

কাউন্টার থেকে “স্টুডেন্ট সেভিংস একাউন্ট” বা “স্কুল ব্যাংকিং একাউন্ট” ফরম চাইলেই পাবেন। সোনালী ব্যাংকের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করা যায়।

৩.ফরম পূরণ করুন ও কাগজপত্র সংযুক্ত করুন

স্পষ্ট অক্ষরে বাংলায় বা ইংরেজিতে ফরম পূরণ করুন। সব কাগজপত্রের ফটোকপি ও মূলকপি সাথে রাখুন।

৪.প্রাথমিক জমা দিন

প্রিমিয়াম একাউন্টের জন্য ন্যূনতম ১০ টাকা (সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত প্রাথমিক জমা), স্টুডেন্ট একাউন্টের জন্য প্রচলিত নিয়ম অনুযায়ী জমা দিন।

৫. পাসবই ও ATM কার্ডের আবেদন করুন

একাউন্ট খোলার সময়ই পাসবই পাবেন। VISA ATM কার্ডের জন্য আলাদা আবেদন করতে হবে, বাৎসরিক ফি মাত্র ২৩০ টাকা।

ডিজিটাল ব্যাংকিং সুবিধা

সোনালী ব্যাংক এখন শুধু কাউন্টারনির্ভর নয়। শিক্ষার্থীরা ঘরে বসেই বেশিরভাগ কাজ সারতে পারবেন:

Sonali e-Wallet

সোনালী ব্যাংকের নিজস্ব মোবাইল অ্যাপ Sonali e-Wallet-এর মাধ্যমে শিক্ষার্থীরা বিনামূল্যে যা করতে পারবেন:

  • ✅ ব্যালেন্স চেক ও মিনি স্টেটমেন্ট দেখা
  • ✅ ফান্ড ট্রান্সফার (একই ব্যাংকে)
  • ✅ BEFTN সুবিধা (অন্য ব্যাংকে টাকা পাঠানো)
  • ✅ বিভিন্ন বিল পেমেন্ট

bKash সংযুক্তি

যারা bKash ব্যবহার করেন, তারা সহজেই তাদের সোনালী ব্যাংক একাউন্টের সাথে বিকাশ লিংক করতে পারবেন। একাউন্ট থেকে বিকাশে ট্রান্সফার সম্পূর্ণ বিনামূল্যে, বিকাশ থেকে একাউন্টে পাঠাতে হাজারে মাত্র ১০ টাকা। বিকাশ একাউন্টের চার্জ ক্যালকুলেট করতে ব্যবহার করুন bKash Calculator

সাধারণ প্রশ্নোত্তর (FAQ)

মাসে মাসে টাকা জমা না দিলে কি একাউন্ট বন্ধ হয়ে যাবে?

না, কোনো সমস্যা নেই। এই একাউন্টে মাসিক জমার কোনো বাধ্যবাধকতা নেই। মাসের পর মাস টাকা না দিলেও একাউন্ট সচল থাকবে এবং কোনো জরিমানা কাটা হবে না।

পড়াশুনা শেষ হলে এই একাউন্টের কি হবে?

পরবর্তীতে এটি সাধারণ সেভিংসং একাউন্ট হিসেবে বিবেচিত হবে।

ছাত্র জীবন থেকেই সেভিংস্ করা একটি ভালো অভ্যাস, চাইলে BanksFact এর DPS Calculator ব্যবহার করে হিসাব করতে পারেন কোন ব্যাংকে DPS করলে কত লাভ হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *